কবি আপন মাহমুদ স্মরণসভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অকালপ্রয়াত কবি ও সাংবাদিক আপন মাহমুদকে স্মরণ করলেন তাঁর বন্ধু ও সুহূদরা। গতকাল শনিবার বিকেলে জাতীয় গণগ্রন্থাগারের দোতলার সেমিনার কক্ষে আয়োজিত এক স্মরণসভায় তাঁরা প্রয়াত কবিকে স্মরণ করেন।স্মরণসভায় স্মৃতিচারণা করেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, কবি জুয়েল মাজহার, বাংলা একাডেমীর পরিচালক সরকার আমিন, চঞ্চল আশরাফসহ আপনের সুহূদ ও সতীর্থরা।