কবি জসীমউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকালে কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।১৯৭৬ সালের এই দিনে ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই দিনই তাঁকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পারিবারিক কবরস্থানে ঐতিহাসিক ডালিমগাছের নিচে দাফন করা হয়।