কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে গতকাল সোমবার বরিশালে কবি জীবনানন্দ দাশের ১১৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। উৎসবের আয়োজন করে জীবনানন্দ উৎসব উদ্যাপন পরিষদ। এ ছাড়া জাতীয় কবিতা পরিষদ পৃথকভাবে কর্মসূচি পালন করে।

দুপুরে জীবনানন্দ দাশের শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্র ব্রজমোহন কলেজে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘এসো জীবনের রঙে রাঙাই’ উন্মুক্ত ক্যানভাস এবং শিক্ষার্থীদের আয়োজনে জীবনানন্দ বইমেলা উৎসবকে করে তোলে প্রাণবন্ত। বইমেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ফজলুল হক। উৎসবের উদ্বোধন করেন কলেজ ছাত্র কর্মপরিষদের সহসভাপতি মঈন তুষার ও সাধারণ সম্পাদক নাহিদ সেরনিয়াবাত।