কবি দিলওয়ার আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদকপ্রাপ্ত কবি দিলওয়ার গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিলেট নগরের ভার্থখলা এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি পাঁচ ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
গতকাল রাতে নগরের ভার্থখলা জামে মসজিদের ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। দিলওয়ারের গ্রন্থের মধ্যে ঐকতান, পূবাল হাওয়া, উদ্ভিন্ন উল্লাস, বাংলা তোমার আমার, স্বনিষ্ঠ সনেট, রক্তে আমার অনাদি অস্থি, বাংলাদেশ জন্ম না নিলে, নির্বাচিত কবিতা, দিলওয়ারের শত ছড়া, দিলওয়ারের একুশের কবিতা, দিলওয়ারের স্বাধীনতার কবিতা, দুই মেরু, দুই ডানা, বঙ্গবন্ধু, আমি তোমার পেশাদার মিত্র নই, রবীন্দ্রনাথ কী সাম্প্রদায়িক উল্লেখযোগ্য।
কবি দিলওয়ার সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা গ্রামে ১৯৩৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।
শোক প্রকাশ: কবি দিলওয়ারের মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, তাত্ত্বিক তপোধীর ভট্টাচার্য, কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম প্রমুখ তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সিলেটসহ দেশ-বিদেশের বিভিন্ন সংগঠন শোকবার্তা পাঠিয়েছে।