কবি দিলওয়ারের সঞ্চরণসভা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি দিলওয়ার সঞ্চরণে আজ সোমবার সকালে সিলেট সার্কিট হাউস মিলনায়তনে এক সঞ্চরণসভা অনুষ্ঠিত হবে। সাহিত্য-সংস্কৃতি-শিল্পবিষয়ক সংগঠন চৌদ্দভুবনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আয়োজক সংগঠনের আহ্বায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে প্রধান বক্তা থাকবেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. আবদুল আজিজ।