কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য করা হয়েছে মোহিত উল আলমকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এবং বর্তমানে বেসরকারি লিবারেল আর্টস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য থাকা অবস্থায় মারা যান খোন্দকার আশরাফ হোসেন। সেই থেকে পদটি শূন্য ছিল।