কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ স্লোগান নিয়ে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গতকাল বুধবার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার মো. আবুল বাসার। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ুন কবীর, প্রক্টর মাহবুব হোসেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহায়তায় পরিবেশবাদী সংগঠন ‘সবুজ ক্যাম্পাস’-এর আয়োজনে ও ঢাকার ‘তরুপল্লব’-এর সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।