কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া স্মরণে সেমিনার অনুষ্ঠিত

বাংলার নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘রিডিং জেন্ডারস ইন সোসাইটি মিডিয়া অ্যান্ড লিটারেচার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক ড. শেখ মেহেদী হাসান ও মাসুদুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য এ এইচ এম মোস্তাফিজুর রহমান। আলোচক হিসেবে বক্তব্য দেন এজ হিল বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক তাসলিম শাকুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক মানস চৌধুরী ও একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মাশরুর শাহিদ হোসেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমদাদুল হুদা, অধ্যাপক বিজয় ভূষণ দাস, সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার, অর্পণা আউয়াল ও আবদুল্লাহ আল মুক্তাদির প্রমুখ।
সেমিনারে বক্তারা বর্তমান বিশ্ব ও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জেন্ডার বিষয়ে আলোচনা করেন।