কবি নজরুলের জন্মজয়ন্তী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গত মঙ্গলবার রাতে শহরের নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ‘নজরুল মঞ্চ’। মঞ্চের সভাপতি গোলাম কামরানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনীক মাহমুদ। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মশিউর রহমান ও বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার বাসুদেব বণিক বক্তৃতা করেন। পরে নজরুল মঞ্চের শিল্পীরা নজরুলের গান, কবিতা ও নাচ পরিবেশন করেন।