কবি নজরুলের জন্মোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। গত সোমবার রাত আটটায় শহরের মুক্তি কমিউনিটি সেন্টারে জেলা শিল্পকলা একাডেমী এ কর্মসূচির আয়োজন করে। একাডেমীর সহসভাপতি গোলাম সামদানীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান। অপরদিকে জেলার রানীনগর ডিগ্রি কলেজ মাঠে কবির জন্মজয়ন্তী উপলক্ষে আরেক অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নজরুল ভক্তদের আলোচনা শেষে নজরুলের গান, কবিতা ও নাটক পরিবেশন করা হয়।