কবি নজরুলের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে নোয়াখালীতে শিশু সংগঠন ‘প্রজন্ম আলো’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের বিজয় মঞ্চে গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় কবি, সাংস্কৃতিক সংগঠক, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংস্কৃতিকর্মী কামাল হোসেনের সঞ্চালনায় সভায় বিদ্রোহী কবি কাজী নজরুলের জীবনের নানান দিক তুলে বক্তব্য দেন মাহমুদুল হক, পানা উল্যাহ, এমদাদ হোসেন, দেলোয়ার হোসেন, জামাল হোসেন, সাইফুল্যাহ আল-আজাদ, এ বি এম কামাল উদ্দিন, এনাম আহসান, প্রণব আচার্য, আবু ইউসুফ মুহামঞ্চদ, মোয়াজ্জেম হোসেন, আবু নাছের প্রমুখ।