কবি নির্মলেন্দু গুণের জন্মদিন উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার দুর্গাপুরের গাভিনা গ্রামের জলসিঁড়ি পাঠাগার প্রাঙ্গণে গতকাল শনিবার কবি নির্মলেন্দু গুণের ৭০তম জন্মদিন উদ্যাপিত হয়েছে৷
কর্মসূচির মধ্যে ছিল কবির ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন, শিশু-কিশোরদের নিয়ে শোভাযাত্রা, কবিতা পাঠ ও আলোচনা সভা। তাঁর কাব্যগ্রন্থ প্রেমাংশুর রক্ত চাই থেকে ‘হুলিয়া’ কবিতাটি আবৃত্তি করেন তনয় ও অন্তরা৷ পরে কবির শতায়ু কামনা করে আলোচনা করেন দুর্গাপুর প্রেসক্লাবের সহসভাপতি নিতাই চন্দ্র সাহা, সংস্কৃতিকর্মী আল-আমীন, রুহুল আমীন, জাহাঙ্গীর আলম, জলসিঁড়ির সম্পাদক দীপক সরকার প্রমুখ৷