কবি নির্মলেন্দুগুণ হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি নির্মলেন্দু গুণ হৃদ্রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার তিনি অসুস্থতা বোধ করেন। গতকাল রোববার দুপুরে প্রথমে তাঁকে ঝিগাতলার জাপান-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়।
ওই হাসপাতালের চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যায় তাঁকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেন চক্রবর্তী জানান, কবি নির্মলেন্দু গুণের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। কবির শারীরিক অবস্থা বুঝে আজ সোমবার তাঁর বাইপাস সার্জারি করা হবে।