কবি বন্দে আলী মিয়ার ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ’.... সুপরিচিত এ চরণের রচয়িতা কবি বন্দে আলী মিয়ার ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন৷ এ উপলক্ষে আজ পাবনায় কবি পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷
১৯০৬ সালের ১৭ জানুয়ারি পাবনা পৌর সদরের রাধানগর নারায়ণপুর মহল্লায় জন্মগ্রহণ করেন বন্দে আলী মিয়া। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর৷ তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই হলো: মেঘকুমারী, মৃগপরী, বোকা জামাই, কামাল আতাতুর্ক, ডাইনি বউ, রূপকথা, কুঁচবরণ কন্যা, ছোটদের নজরুল, শিয়াল পণ্ডিতের পাঠশালা, বাঘের ঘরে ঘোগের বাসা৷ তিনি বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট পদক, মরণোত্তর একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু পুরস্কার ও সম্মাননা লাভ করেন৷