কবি বেলাল মোহাম্মদ গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি বেলাল মোহাম্মদের অবস্থা সংকটাপন্ন। তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি নিবিড় পরিচর্যায় রয়েছেন। খবর বাসসের। সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক নূরুল আকতার আহমদ বাসসকে জানান, উন্নত চিকিৎসার জন্য গতকালই বেলাল মোহাম্মদের কলকাতায় যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে গতকাল বিকেলে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে কবির জন্য রোগমুক্তি কামনার অনুরোধ করা হয়েছে।