কবি মউজদীন ছিলেন একজন আলোকিত মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরমি সাধক হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বক্তারা বলেছেন, তিনি একজন আলোকিত মানুষ ছিলেন। তাঁর মতো সৎ ও সাহসী জনপ্রতিনিধির আজ বড় বেশি প্রয়োজন ছিল। তিনি তাঁর কর্মের মধ্যে বহুকাল থাকবেন।
শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে গত শুক্রবার সকালে স্মরণসভা ও মমিনুল মউজদীন স্মৃতি প্রদান অনুষ্ঠান হয়। শিক্ষাবিদ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, আইনজীবী ও লেখক হোসেন তওফিক চৌধুরী, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু ও পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, আইনজীবী মতিউর রহমান পীর, মমিনুল মউজদীন সঞ্চৃতি সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান গণিউল সালাদীন, সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী, বর্তমান কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান প্রমুখ।