কবি মাহবুব উল আলম চৌধুরীর ৮৮তম জন্মদিন আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র কবি মাহবুব উল আলম চৌধুরীর ৮৮তম জন্মদিন আজ। তিনি ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন।
মাহবুব উল আলম ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। ঢাকায় ছাত্র মিছিলে গুলির ঘটনার পর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কবি লেখেন তাঁর সাড়া জাগানো কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’।
কবি ২০০৭ সালের ২৩ ডিসেম্বর ইন্তেকাল করেন।