কবি মাহবুব উল আলমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমর একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’র রচয়িতা কবি মাহবুব উল আলম চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ ডিসেম্বর। ২০০৭ সালের এই দিনে ৮০ বছর বয়সে ঢাকায় মারা যান তিনি।
১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রামের গহিরায় জন্মগ্রহণ করেন মাহবুব উল আলম। ১৯৫২ সালে চট্টগ্রাম সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন তিনি। ওই বছরের ২১ ফেব্রুয়ারি ঢাকায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে পুলিশের গুলি চালানোর খবর শোনার পর ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ নামের একুশের সাড়া জাগানো প্রথম ঐতিহাসিক কবিতাটি রচনা করেন তিনি। পাকিস্তান সরকার কবিতাটি বাজেয়াপ্ত এবং তাঁর নামে হুলিয়া জারি করে। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০। মাহবুব আলম বাংলা একাডেমির ফেলোশিপসহ বিভিন্ন সম্মাননা, পদক ও পুরস্কারে ভূষিত হন। ২০০৯ সালে তাঁকে মরণোত্তর একুশে পদক দেওয়া হয়। বিজ্ঞপ্তি।