কবি মোহাম্মদ রফিকের মাতৃবিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি মোহাম্মদ রফিক ও সাবেক অর্থসচিব মোহাম্মদ তারেকের মা, সামছউদ্দিন-নাহার ট্রাস্টের চেয়ারপারসন মোসাম্মৎ রেশাতুন নাহার গতকাল মঙ্গলবার সকালে বরিশালে তাঁর বড় মেয়ে ডা. সেলিনা পারভীনের বাসায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শিক্ষাবিদ সামছউদ্দিনের স্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ছয় ছেলে ও দুই মেয়ের মা। এই রত্নগর্ভা জননীর সব সন্তানই দেশে-বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। গতকাল বিকেলে কবির গ্রামের বাড়ি বাগেরহাটের বৈটপুর গ্রামে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। ৩০ জানুয়ারি বাদ জোহর বৈটপুরের বাড়িতে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে।