কবি রফিক আজাদ অসুস্থ, নিবিড় পরিচর্যায় আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি রফিক আজাদ গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। খবর বাসসের।
বিএসএমএমইউতে রফিক আজাদকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছেন।
গত বৃহস্পতিবার রাতে রফিক আজাদ তাঁর বাসায় চেয়ারে বসা অবস্থায় হঠাৎ পড়ে যান। তখনই তাঁকে বারডেম হাসপাতালে নেওয়া হয়। বারডেমে শয্যা না পাওয়ায় দ্রুত আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখান থেকে পরে নেওয়া হয় বিএসএমএমইউতে।