কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত রোববার কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে রুদ্র স্মৃতি সংসদ।
বিকেলে সংসদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত।