কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬০তম জন্মবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬০তম জন্মবার্ষিকী আজ ১৬ অক্টোবর। দিনটি স্মরণে রুদ্র স্মৃতি সংসদ কবির বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে আজ সকালে শোভাযাত্রা, কবির কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করেছে। সন্ধ্যায় সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হবে স্মরণসভা। এ ছাড়া রুদ্র সংসদ রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় স্মরণসভার আয়োজন করেছে।
বরিশাল জেলায় ১৯৫৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর মূল বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে। ৩৫ বছরের স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। ‘ভালো আছি ভালো থেকো’ গানের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।