কবি রুদ্রের জন্মবার্ষিকী উদযাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলার মিঠাখালীতে গতকাল বৃহস্পতিবার অকালপ্রয়াত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। কবির গ্রামের বাড়ি মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে সকালে সংসদ চত্বর থেকে বের হওয়া বিশাল শোভাযাত্রা মিঠাখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর দোয়া ও মিলাদ মাহফিল হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টা আফজাল হোসেন। মংলা (বাগেরহাট) প্রতিনিধি