কবি শামসুর রাহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ইন্তেকাল করেন। কবিপরিবারের পক্ষে পুত্রবধূ টিয়া রাহমান জানিয়েছেন, সকালে বনানী কবরস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেলে বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুৎটুলিতে কবির জন্ম। নগরেই তাঁর বেড়ে ওঠা। তাই নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফিরে ফিরে এসেছে তাঁর কবিতায়। তাঁর প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে।