কবি শামসুর রাহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুর রাহমান
শামসুর রাহমান

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৭ আগস্ট। ২০০৬ সালের আগস্টে তিনি চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে। সেখানেই ১৭ আগস্ট তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। আজ সকালে বনানী কবরস্থানে কবির কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এতে কবির পরিবারের সদস্য ও তাঁর অনুরাগীরা অংশ নেবেন।
কবির স্মৃতিতর্পণে তিন পর্বের কর্মসূচি নিয়েছে সাংস্কৃতিক সংগঠন তিন বাংলা। বেলা আড়াইটায় প্রথম পর্বে থাকছে প্রদর্শনী ও লেখালেখির ওপর প্রশিক্ষণ। দ্বিতীয় পর্ব সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু ও শামসুর রাহমানের ওপর স্মৃতিতর্পণ। সঙ্গে থাকবে কবিতা ও গান। তৃতীয় পর্ব রাত আটটায় আগস্ট মাসে জন্মগ্রহণকারী কবি-লেখক-সংস্কৃতিসেবীদের সম্মাননা প্রদান। সব আয়োজন হবে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।