কবি শামসুর রাহমানের মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমকালীন বাংলা কবিতার প্রধান কবি শামসুর রাহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হলো গতকাল। মৃত্যুবার্ষিকীতে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন ও তাঁর অনুরাগীরা।গতকাল শুক্রবার সকালে জাতীয় কবিতা পরিষদ, শামসুর রাহমান স্মৃতি পরিষদ, সম্মিলিত সাংস্কৃতি জোট, বঙ্গবন্ধু লেখক পরিষদ, কবির পরিবারের সদস্য এবং অনুরাগীরা বেলা সাড়ে ১১টায় বনানী কবরস্থানে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। কবির ছেলে ফাইয়াজ রাহমান, পুত্রবধূ টিয়া রাহমান, নাতনি দীপিতা রাহমান, কবিতা পরিষদের পক্ষে উপদেষ্টা কবি বেলাল চৌধুরী, সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, স্মৃতি পরিষদের সম্পাদক মুহাম্মদ সামাদ, আয়াত আলী পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।বিকেলে কবির পরিবারের উদ্যোগে ৩/১ শ্যামলী প্রথম গলির কবির বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।