প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ায় গতকাল শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘কবি সম্মেলন’। সকালে বেলুন উড়িয়ে শহরের উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন কবি বজলুল করিম বাহার। পরে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কবি সম্মেলন উদ্যাপন পরিষদের আহ্বায়ক শাহ মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুহম্মদ শহীদুল্লাহ, রেজাউল করিম চৌধুরী, তৌফিক হাসান ময়না ও চপল সাহা। রাজধানী ঢাকাসহ সারা দেশের কবিরা এই সম্মেলনে অংশ নেন।