কবি সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উগ্রবাদের বিরুদ্ধে কবিতা’ স্লোগান নিয়ে বগুড়ায় গতকাল শুক্রবার শুরু হয়েছে দুই দিনব্যাপী কবি সম্মেলন। বেলা ১১টার দিকে শহরের অ্যাডওয়ার্ড পার্কে উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম। সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছে বগুড়া লেখক চক্র। এতে প্রধান অতিথি ছিলেন কবি মাকিদ হায়দার। কবি বজলুল করিম বাহারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বগুড়া লেখক চক্রের সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম। বক্তব্য দেন কবি আবদুল খালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান প্রমুখ।