কবি সুকান্তের ৬৪তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবি সুকান্ত ভট্টাচার্যের ৬৪তম মৃত্যুবার্ষিকী তাঁর পূর্বপুরুষের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে উদ্যাপিত হয়েছে। স্থানীয়ভাবে কবি সুকান্ত সেবা সংঘ, কবি সুকান্ত স্মৃতি সংসদ ও কবি সুকান্ত স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রেজাউল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির মাহমুদ। আলোচনায় অংশ নেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি দেলোয়ার হোসেন সরদার, উন্নয়ন কর্মকর্তা অশোক কর্মকার, খোকন শেখ প্রমুখ।