কবি সুফিয়া কামালের ১০২তম জন্মদিন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুফিয়া কামাল
সুফিয়া কামাল

দেশে নারী আন্দোলনের অন্যতম অগ্রদূত কবি সুফিয়া কামালের আজ ১০২তম জন্মদিন। তিনি ১৯৯১ সালের ২০ জুন বরিশালে জন্মগ্রহণ করেন।এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুফিয়া কামাল ছিলেন একদিকে আবহমান বাঙালি নারীর প্রতিকৃতি, মমতাময়ী মা; অন্যদিকে বাংলার প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন আপসহীন।

কর্মসূচি: কবির জন্মদিন উপলক্ষে মহিলা পরিষদের পক্ষ থেকে বিকেল চারটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষাবিদ আনিসুজ্জামানকে সুফিয়া কামাল সম্মাননা দেওয়া হবে। ‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলন এবং সুফিয়া কামাল’ শীর্ষক স্মারক বক্তৃতা দেবেন অধ্যাপক আবুল আহসান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের সভাপতি আয়শা খানম।

সাঁঝের মায়া ট্রাস্ট আজ থেকে দুই দিনের কর্মসূচি নিয়েছে। এতে রয়েছে আজ সকাল নয়টায় আজিমপুর কবরস্থানে কবির কবরে পুষ্পার্ঘ্য নিবেদন, দুপুর ১২টায় শহীদ তিতুমীর কলেজের ‘কবি সুফিয়া কামাল ছাত্রীনিবাস’-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহিলা পরিষদের অনুষ্ঠানে অংশগ্রহণ এবং কাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানটের অনুষ্ঠানে অংশগ্রহণ।: