প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমানের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘কবি-স্মরণ’ শীর্ষক অনুষ্ঠান পালন করেছে প্রারম্ভিকা প্রকাশ। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার। মুখ্য আলোচকের বক্তব্য দেন অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথির বক্তব্য দেন গল্পকার জামান মাহবুব ও মুক্তিযুদ্ধ গবেষক আল-আজাদ। কবি পুলিন রায়ের সভাপতিত্বে আলোচকের বক্তব্য দেন লেখক সুমনকুমার দাশ ও আজির হাসিব। স্বাগত বক্তব্য দেন কবি ধ্রুব গৌতম।