কবি হেদায়েত আলীকে বঙ্গরত্ন খেতাব প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কবি হেদায়েত আলী বাসুরীকে সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা ও বঙ্গরত্ন খেতাব দেওয়া হয়েছে। গতকাল শনিবার গাড়াদহ ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এ খেতাব দেওয়া হয়।
স্থানীয় সংগঠন ‘করতোয়া আন্তর্জাতিক সাহিত্য পরিষদ’ আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আবদুল খালেক।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী বদিউল আলম।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য মুহাম্মদ আবদুল জলিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও অনুপম হীরা মণ্ডল, বাংলা বিভাগের প্রভাষক মাহমুদা আক্তার, শাহজাদপুর সাহিত্য মেলার সভাপতি গাজী সৈয়দ শুকুর মাহমুদ, কবি ও গীতিকার খ ম আসাদ, কবি ও সাহিত্যিক শামসুল ইসলাম ও হাসান রেজা, তালগাছী আবু ইসাহাক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার প্রমুখ।
বক্তব্য শেষে শাহজাদপুর উপজেলার বাসুরীয়া গ্রামের কবি হেদায়েত আলী বাসুরীকে তার সাহিত্য কর্মের স্বীকৃতি স্বরুপ ক্রেষ্ট ও সনদ এবং বঙ্গরত্ন খেতাব প্রদান করা হয়।