কবি হোসেন আলী মিয়া আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাকান্দার অনুশীলন সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি হোসেন আলী মিয়া গতকাল সোমবার দুপুর দুইটায় বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি বাজারে বাজারে স্বরচিত সংগ্রামী কবিতা পাঠ ও গান গেয়ে যুদ্ধের প্রেরণা জুুগিয়েছেন। স্বাধীনতা-পরবর্তী সময়ে মূলধারার সাহিত্যে কবিতায় বিশেষ অবদান রেখেছেন। সহস্র মৃত্যুর পর ও উদ্ভিন্ন জলের নৃত্য তাঁর দুটি প্রকাশিত কাব্যগ্রন্থ। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। বিজ্ঞপ্তি।