প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবছরের মতো এবারও পদক ঘোষণা করেছে কবি ও কবিতার সংগঠন—কবিকুঞ্জ। গতকাল বিকেলে পদকপ্রাপ্ত ব্যক্তিদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি আতাউল হক সিদ্দিকী ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় অনীক মাহমুদকে এবার কবিকুঞ্জ পদক প্রদান করা হচ্ছে। ২৭ ও ২৮ নভেম্বর রাজশাহীতে দুই দিনব্যাপী কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতা মেলায় এ পদক প্রদান করা হবে। ২৮ নভেম্বর কবিতা মেলার সমাপনী অনুষ্ঠানে পদকপ্রাপ্ত দুই গুণীজনকে আনুষ্ঠানিকভাবে পদক, সম্মাননাপত্র ও অর্থমূল্য ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে। গতকাল কবিকুঞ্জের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।