প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবিকুঞ্জ পদক ২০১৬’ ঘোষণা করেছে কবি ও লেখকদের সংগঠন কবিকুঞ্জ। গতকাল রোববার দুপুরে পদকপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করেন কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার। ২১ ও ২২ অক্টোবর রাজশাহীতে কবিকুঞ্জ আয়োজিত দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতামেলায় এ পদক দেওয়া হবে। এবার বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি মাকিদ হায়দারকে কবিকুঞ্জ পদক দেওয়া হবে। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী