কবিকুঞ্জ পদক পাচ্ছেন সিরাজুদ্দৌলাহ বাহার ও অনুপম হাসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর কবিকুঞ্জ পদক পাচ্ছেন সিরাজুদ্দৌলাহ বাহার ও অনুপম হাসান। রাজশাহীর সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন কবিকুঞ্জ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০১৪ সালের পদক বিজয়ী এই দুই গুণী ব্যক্তির নাম ঘোষণা করে।
২৪ ও ২৫ অক্টোবর রাজশাহীতে দুদিনব্যাপী কবিকুঞ্জ আয়োজিত জীবনানন্দ কবিতামেলায় এ পদক দেওয়া হবে। কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামাণিক ও সাধারণ সম্পাদক আরিফুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়েছে, বাংলা কবিতায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ কবি সিরাজুদ্দৌলাহ বাহার ও বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গবেষণায় কৃতিত্বপূর্ণ অবদান রাখায় অনুপম হাসানকে কবিকুঞ্জ পদক ২০১৪ দেওয়া হবে। কবিতামেলার সমাপনী অনুষ্ঠানে দুই গুণীজনকে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে এবং তাঁদের পদক তুলে দেওয়া হবে।