কবিকুঞ্জের রবীন্দ্রজয়ন্তীউদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুক বেঁধে তুই দাঁড়া দেখি—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর কবি ও কবিতার সংগঠন কবিকুঞ্জের উদ্যোগে গতকাল শনিবার সন্ধ্যায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মিঞাপাড়ায় রাজশাহী সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও চিত্রশিল্পী আশফাকুল আশেকিন। স্বাগত বক্তব্য দেন কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি কবি জুলফিকার মতিন বলেন, ‘আমাদের জাতীয় জীবনের সর্বক্ষেত্রে রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছেন। মানুষকে মানবিক হতে হলে বারবার রবীন্দ্রনাথের কাছেই ফিরে যেতে হবে৷’ রবীন্দ্রনাথের ওপর আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন চৌধুরী, রবীন্দ্র অনুরাগী অধ্যাপক গোলাম কবির ও সাংবাদিক প্রশান্ত সাহা।