কবিকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের মরমি কবি এলাহীবক্স মুন্সির ১৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সভা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা শিশু একাডেমির উদ্যোগে পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে তাঁর স্মরণে এই অনুষ্ঠান হয়। সুনামগঞ্জ জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবজিৎ সিংহ, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, এলাহিব´ মুন্সির নাতি আকরাম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে কবিকে মরনোত্তর সম্মাননা দেওয়া হয়।