কবিগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গত বুধবার রাতে জমজমাট কবিগানের আসর বসে। দুই কবিয়ালের বিষয়ভিত্তিক বাকযুদ্ধ, তর্ক-বিতর্ক সারা রাত উপভোগ করেন হাজার হাজার মানুষ। ৫০ বছর ধরে প্রতিবছর সরস্বতী পূজার পরের দিন কলেজ ক্যাম্পাসে কবিগানের আসর বসে। এবার কবিগান করতে এসেছিল বাগেরহাটের নিশি সরকার ও খুলনার মনি শংকরের দল।