কবিগানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার বৈঠাখালী গ্রামে গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত অনুষ্ঠিত হয় শত বছরের ঐতিহ্যবাহী কবিগানের আসর। গ্রামবাসীর আয়োজনে এই আসরে‍ ‘ভক্ত ভগবান’ পালাগান পরিবেশন করেন বাগেরহাটের রামপালের কবিয়াল শ্যামল সরকার ও অরূপ সরকার। পাল্টাপাল্টি যুক্তি, তর্ক ও গানে-গানে দুই কবিয়ালের লড়াইয়ে আসর জমে ওঠে। শত বছরের ঐতিহ্যবাহী এই কবিগানের আসরে দূরদূরান্ত থেকে অন্তত তিন হাজার দর্শক-শ্রোতা আসেন। প্রতিবছর পয়লা কার্তিক এ গানের আয়োজন করা হয়। সেখানে বসে গ্রামীণ মেলা।