কবিগুরুর জন্মবার্ষিকীতে সারা দেশে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার সিরাজগঞ্জের শাহজাদপুর, কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর ও খুলনার দক্ষিণডিহিতে বিভিন্ন কর্মসূচি শুরু হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয়, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:                                                                    সিরাজগঞ্জ: শাহজাদপুরে কাছারিবাড়ি চত্বরের রবীন্দ্র মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল সাবরিন। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাংসদ চয়ন ইসলাম, গাজী ইসহাক হোসেন তালুকদার, পুলিশ সুপার (এসপি) এস এম এমরান হোসেন প্রমুখ। সন্ধ্যা সাতটার দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শাহজাদপুর সমিঞ্চলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। রবীন্দ্রজন্মজয়ন্তী উপলক্ষে শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ে শুরু হয়েছে সাত দিনব্যাপী রবীন্দ্র মেলা।                                                              কুষ্টিয়া: শিলাইদহে রবীন্দ্রনাথের কুঠিবাড়িতে তিন দিনের সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে। বেলা ১১টায় জাতীয় রবীন্দ্রসংগীত সমিঞ্চলন পরিষদের কুষ্টিয়ার শিল্পীদের গান পরিবেশনের মধ্য দিয়ে দিবসের শুরু হয়। জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সুলতানা তরুণ। এ ছাড়া কুষ্টিয়া শহরে রবিঠাকুরের সঞ্চৃতিবিজড়িত টেগর লজে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে কুষ্টিয়া পৌরসভা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে টেগর লজের প্রধান ফটকের সামনে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মঙ্গলপ্রদীপ জ্বালান পৌর মেয়র আনোয়ার আলী। সেখানে সংক্ষিপ্ত আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সরওয়ার মুর্শেদ ও গবেষক ম. মনিরুজ্জামান। পরে শিল্পীরা গান ও কবিতা আবৃত্তি করেন।

নওগাঁ: সকাল ১০টায় জেলার আত্রাই উপজেলার পতিসরের কাছারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলম। পরে পতিসর রবীন্দ্রনাথ কৃষি ও প্রযুক্তি ইনস্টিটিউটের উদ্যোগে লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসরাফিল আলম। আলোচনায় অংশ নেন নওগাঁ, নাটোর, বগুড়া ও রাজশাহী এলাকার প্রায় ৩০০ জন কবি ও লেখক। সমাবেশে লেখক, কবি ও গবেষকদের মধ্য থেকে তিনজনকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে সমঞ্চাননা প্রদান করা হয়।

খুলনা: ফুলতলা উপজেলার দক্ষিণডিহিতে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৪ আসনের সাংসদ মোল্লা জালাল উদ্দিন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি দক্ষিণডিহিতে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহামঞ্চদ আলমগীর। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ ও মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন।