প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১০০ বছর পর কলকাতায় আসছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি দুর্লভ ছবি। এগুলো সংরক্ষিত হবে তাঁর স্মৃতিবিজড়িত কলকাতার জোড়াসাঁকোর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। রবীন্দ্রনাথ ১৯১৬ সালে যুক্তরাষ্ট্র সফরে গেলে সে সময়ের খ্যাতিমান আলোকচিত্রী অ্যাডওয়ার্ড শেরিফ কার্টিজ তুলেছিলেন সাদা-কালো এসব ছবি। পরে এগুলো সংগ্রহ করেন প্রবাসী এক বাঙালি। শিগগির তিনি কলকাতায় ফিরছেন। তখন তিনি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের হাতে ছবিগুলো তুলে দেবেন। বিষয়টি নিশ্চিত করেছে রবীন্দ্রভারতী কর্তৃপক্ষ। কলকাতা প্রতিনিধ