কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার কবিতা উৎসবের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। জাতীয় কবিতা পরিষদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে। সকালে উপাচার্য ফারজানা ইসলাম এর উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন বাংলা বিভাগের শিক্ষক মো. খালেদ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবিতা পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ আবুল খায়ের প্রমুখ।