কবিতা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শিল্পকলা একাডেমিতে গতকাল বিকেলে বর্ষাকালীন কবিতা উৎসব অনুষ্ঠিত হয়। অঞ্জলি সাহিত্যপত্র পত্রিকার আয়োজনে এ উৎসবের আয়োজন করা হয়। উৎসবে প্রায় ৭০ জন কবিতাপ্রেমী উপস্থিত ছিলেন। অঞ্জলি সাহিত্যপত্র পত্রিকার সম্পাদক কবি দিলরুবা শাহাদাতের সভাপতিত্বে কবিতা উৎসব পর্ব শুরু হয়। এতে কবিতা নিয়ে আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উমর ফারুক, ফটোসাংবাদিক পাভেল রহমান, সাহিত্যিক আনওয়ারুল ইসলাম, কবি এ কে এম শহিদুল রহমান, মাহবুবুল ইসলাম, রংপুর বেতারের সাবেক আঞ্চলিক পরিচালক আবু জাফর আবদুল্লাহ প্রমুখ।