কবিতা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কবিতা হোক হৃদয়ের স্পন্দন’—এ স্লোগানে গতকাল শুক্রবার পাবনার মহীয়সী সাহিত্য পাঠচক্রের আয়োজনে দিনব্যাপী কবিতা উৎসব হয়েছে। সংগঠনটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চমবারের মতো এ আয়োজন করা হয়। উৎসবে ২০টি জেলার দুই শতাধিক কবি-সাহিত্যিক অংশ নেন। সকালে পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন কবি মজিদ মাহমুদ। দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় সংগঠনের সভাপতি কবি রেহানা সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ মনোয়ার হোসেন জায়েদী।