কবিতা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কবিতাই জাগরণ, কবিতাই শ্রেষ্ঠ, কবিতাই সমন্বয় ও সত্য সুন্দরের সারথি’ স্লোগান নিয়ে গতকাল সোমবার দিনাজপুরে পালিত হয়েছে বিশ্ব কবিতা দিবস। মাটির কাঁসা, আবৃতি কানন ও প্রগতি লেখক সংঘের উদ্যোগে বিকেল সাড়ে চারটায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দিনাজপুর শিল্পকলা একাডেমি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও শিল্পকলায় এসে শেষ হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয় কবিতা আবৃতি ও আলোচনা সভা এবং দেয়াল পত্রিকা প্রদর্শন।