কবিতা পাঠের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার দুধবহর গ্রামের বাসিন্দা কবি আনিসুল হক ওরফে লিখনের ৩৪তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রচিত একক কবিতাপাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ধরমপাশা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি এনামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ধরমপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক চয়ন কান্তি দাস। এতে কবি আনিসুল হক লিখন ‘হাওরের জল-জোছনা’, ‘মুক্তিযুদ্ধ’সহ নানান বিষয় নিয়ে তাঁর রচিত ২০টি কবিতা আবৃত্তি করেন।