প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এত কবিতা লিখলেন! ভাবির জন্য একটা কবিতা লিখে কি তাঁর মন জয় করতে পারেন নাই?’ গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে উদ্দেশ করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, ‘১৯৯১-এর নির্বাচনের পর ওনার ভাবি ওনাকেসহ জাতীয় পার্টির সবাইকে জেলে পুরেছেন।’
এর আগে সমাপনী বক্তব্যে এরশাদ আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করেন। তবে প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনি যা খুশি করেন, আমরা সমর্থন জানাব।’ এ সময় এরশাদ নিজের লেখা কবিতা শোনান, ‘আমাদের যাত্রা হলো শুরু...গড়তে চাই প্রাণের বাংলাদেশ।’ এতে প্রধানমন্ত্রী সহাস্যে হাততালি দেন।