কবিতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কালীগঞ্জ ফুলবাগান মহল্লার চার বছরের শিশু কবিতা হত্যা মামলার আসামি মো. জহিরকে (৩৫) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল বুধবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বটতলা হাট থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়। ফুলবাগান মহল্লায় জহিরের বাড়ির দোতলার রান্নাঘরে কবিতাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত শিহাবের বড় ভাই জহির মুক্তিপণের দাবিতে কবিতাকে অপহরণ ও হত্যার ঘটনা শুরু থেকেই জানতেন এবং ঘটনায় তাঁর সহায়তা ছিল বলে জানান তিনি। শিহাব ও জহির কবিতার বাবার খালাতো ভাই।
কবিতাকে গত ৩০ আগস্ট অপহরণ করে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা।