কবিতাপাঠ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের কবিতাপাঠ’ অনুষ্ঠানে অংশ নেন সিলেটের নবীন-প্রবীণ ২৫ জন কবি। গত বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরের শামীমাবাদ এলাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই অনুষ্ঠানে প্রধান ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার দাস। সৈয়দ মুযীজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় চক্রবর্তী ও লেখক তাজুল মোহাম্মদ। কবি প্রণব কান্তি দেবের সঞ্চালনায় কবিতাপাঠে অংশ নেন কবি এ কে শেরাম, পুলিন রায়, শামসুল আলম, সুমন কুমার দাশ, জাফর ওবায়েদ, মোহাম্মদ হোসাইন, ধ্রুব গৌতম প্রমুখ। সিলেট প্রতিনিধি|